বগুড়া ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

১ বছরের সাজা এড়াতে এক যুগ পালিয়ে ছিলেন হাসান

গ্রেপ্তার আলী হাসান। ছবি : কালবেলা
গ্রেপ্তার আলী হাসান। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে এক বছরের সাজা থেকে বাঁচতে দীর্ঘ ১২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি আলী হাসানের (৪৫)।

সোমবার (২ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত রোববার (০১ জুন) গোপন তথ্যের ভিত্তিতে তাকে দিনাজপুরের বিরল উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সাজাপ্রাপ্ত আলী হাসানের বাড়ি শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের লক্ষ্মীকোলা সেনপাড়া গ্রামে।

থানা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের একটি প্রতারণা মামলায় আলী হাসানের এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করেন আদালত। এই সাজা প্রদানের পর থেকে আলী হাসান এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। পরে ২০১৫ সালে আরও দুটি এবং ২০১৭ সালে আরও একটি প্রতারণা মামলায় আলী হাসানের কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে। আলী হাসান মোট চারটি মামলায় আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হন।

জানা গেছে, আত্মগোপনের পর আলী হাসান দিনাজপুরের বিরল উপজেলা সদরে এক ইউপি সদস্যের বাড়িতে গোপনে বসবাস করতেন এবং আলু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গত রোববার রাত তিনটায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈমুদ্দিন বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আলী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আলী হাসান চারটি সাজাপ্রাপ্ত মামলার আসামি ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X