মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাকে পালাতে সহায়তা করায় যুবদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত যুবদল নেতা মিজানুর রহমান। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত যুবদল নেতা মিজানুর রহমান। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক যুবলীগ নেতাকে পুলিশের গ্রেপ্তার এড়াতে পালিয়ে যেতে সহযোগিতা করায় মিজানুর রহমান নামে ওই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মিজানুর উপজেলার বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

সোমবার (০২ জুন) সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার দায়ে তাকে বহিষ্কার করা হয়।

বিকেলে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. আল আমিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

দলীয় প্যাডে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নির্দেশক্রমে জেলার বিজয়নগর উপজেলার ১ নং বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানকে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ঘটনার পর পরই খবর পেয়ে মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ করেছিলো জেলা যুবদল। যার সময়সীমা শেষ হয় শনিবার (৩১ মে)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধন্তী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়াকে আটক করতে স্থানীয় বাসস্ট্যান্ডের ইউনুস মিয়ার দোকানে ১৫ মে রাত ১১টার দিকে অভিযান চালায় পুলিশ। ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলার বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কৌশলে সোহাগ মিয়াকে পালিয়ে যেতে সহায়তা করেন।

ওই দোকানে থাকা সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা রেকর্ড হয়। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

এ ঘটনায় গত ১৭ মে ওই যুবদল নেতা মিজানুর রহমানসহ ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা করেছেন এসআই সুমন চন্দ্র দাস।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে দলের সঙ্গে জড়িত কেউ কোনোরকম অন্যায় কাজের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ওই যুবদল নেতাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। যার মেয়াদ শনিবার শেষ হয়েছে।

তিনি জানান, তার বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় কেন্দ্রীয় নেতাদরে সঙ্গে আলোচনা করে সোমবার তাকে বহিষ্কার করা হয়েছে। শুধু মিজানুরই নয় যারাই সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হবে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আসামি পালিয়ে যেতে সহযোগিতা করার ঘটনায় দায়েরকৃত মামলায় যুবদল নেতা মিজানুর ব্রাহ্মণবাড়িয়া আদালত থেকে জামিনে রয়েছেন। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X