ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৪:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভাইকে হত্যা, অপর দুই সহোদরের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহে আইনজীবী আনোয়ার হোসেন কদর হত্যার দায়ে তার আপন দুই ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আমিনুর ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু। তারা দুজনই নিহত আইনজীবী আনোয়ার হোসেন কদরের আপন ছোট ভাই।

আদালতের রায় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে অ্যাডভোকেট আনোয়ার হোসেন কদরকে ঝিনাইদহ শহরের পার্কপাড়ায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী মাজেদা ইয়াসমিন বাদী হয়ে আদালতে ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলার পর দুই আসামি আমিনুর ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় উপর্যুক্ত দণ্ডাদেশ দেন।

অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন। খালাসপ্রাপ্তরা হলেন- কাজী মিজানুর রহমান লাল্টু, কাজী গোলাম হায়দার, কাজী রাকিবুল হাসান হিল্লোল, লাল্টু, হাবিবুর রহমান এবং মৃত লুৎফর রহমান।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর এসএম মশিয়ুর রহমান ও আসামিপক্ষে অ্যাডভোকেট রজব আলী, মহফুজুর রহমান বুলু এবং খালাসপ্রাপ্তদের পক্ষে অ্যাডভোকেট আনোয়ার হোসেন মামলাটি পরিচালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X