শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই : মো. আসাদুজ্জামান

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা শেষে কথা বলেন মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা শেষে কথা বলেন মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘২৫ ডিসেম্বরের পরে নির্বাচন না হওয়ার আর কোনো সংশয়ের জায়গা নেই। যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে চান, তাদের কাছে আগামী নির্বাচন অত্যন্ত মূল্যবান। এই নির্বাচনের কোনো বিকল্প নেই।’

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তাহলে প্রথম অঙ্গীকার সুশাসন নিশ্চিত করা। সুশাসনের সঙ্গে সম্পৃক্ত যা কিছু আছে সেই পরিবেশ নিশ্চিত করা। শিক্ষা, নারীদের অধিকার, দুর্নীতিমুক্ত সমাজ এবং মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা এসব কিছুর জন্য কাজ করব। আইনের শাসন নিশ্চিত করা সর্বোপরি দেশের মানুষ যাতে আজীবন তার নিজের পছন্দমতো ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন এরই মধ্যে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের রায় রিভিউ করে বাংলাদেশের মানুষ যাতে তার ভোটাধিকার নিশ্চিত করতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছিলাম। সেই সংগ্রামে আমি বিজয়ী হয়েছি। এখন প্রতি ৫ বছর পরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই পরিবেশ আইনসংগতভাবেই নিশ্চিত করেছি।’

এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন মো. আসাদুজ্জামান। এ সময় জেলা বিএনপির সভাপতি ঝিনাইদহ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু সাইদ, কৃষক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ওসমান আলী বিশ্বাস শৈলকুপা উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল বারী মোল্লা, সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X