মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে সভা-সমাবেশ করতে নিতে হবে অনুমতি

পুলিশ কমিশনারের কার্যালয়, রংপুর। ছবি : সংগৃহীত
পুলিশ কমিশনারের কার্যালয়, রংপুর। ছবি : সংগৃহীত

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়ি ‘দ্য স্কাই ভিউতে’ হামলার ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ। নগরীতে সভায় সমাবেশ করতে অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা জারি করেছে মহানগর পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) মহানগর পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, কোনো কোনো রাজনৈতিক দল/সংগঠন/সংস্থা অনুমতি ছাড়া এবং বিভিন্ন দাবিদাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করে আসতেছে। ফলশ্রুতিতে রংপুর মহানগর এলাকায় যানজটসহ জনগণের ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

এতে আরও বলা হয়, যে কোনো ধরনের জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা করার জন্য মেট্রোপলিটন পুলিশের পূর্বানুমতি গ্রহণ এবং জনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দাবিদাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

এমতাবস্থায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে আরপিএমপি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে জি এম কাদেরের বাড়িতে হামলার ঘটনার পর নগরীজুড়ে টহল বাড়িয়েছে সেনাবাহিনী। কোনো ধরনের ভাঙচুর, কোনো কিছু নষ্ট করা, মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করার মত কর্মকাণ্ড করার সুযোগ নেই বলে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X