সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

তুলে নিয়ে প্রকাশ্যে দুহাত কেটে যুবককে হত্যা

নিহত মো. শিপন। ছবি : কালবেলা
নিহত মো. শিপন। ছবি : কালবেলা

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মো. শিপন নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শিপন নোয়াহাট এলাকার তহসিলদার বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিপন বিকেলে স্থানীয় বাজারের পাশে বসে ছিলেন। এ সময় হঠাৎ করে কয়েকজন অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে এসে তাকে জোর করে ধরে নিয়ে যায়। এরপর প্রকাশ্যে রাস্তায় ছুরি দিয়ে কনুই থেকে তার দুহাত বিচ্ছিন্ন করে এবং ঘাড়ে এলোপাতাড়ি ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত শিপনের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X