কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই ভাতিজিকে কুপিয়ে মারলেন চাচা

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন চাচা। ছবি : কালবেলা
জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন চাচা। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কমলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন চাচা। এ সময় হামলায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টায় উপজেলার সীমান্তবর্তী ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮)। আহত হয়েছেন আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে মাসুক আলী (৫২) ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের দুই ভাতিজি মাছুমা বেগম ও শারমিন আক্তারকে হত্যা করেন। মাসুক আলীর অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তার আপন বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ বলেন, ঘটনাস্থলেই মাছুমা বেগম ও শারমিন আক্তার নিহত হয়েছে। তাদের মা হাজিরা বেগমকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম সাজেদুল কবির বলেন, মাছুমা বেগম ও শারমিন আক্তার ঘটনাস্থলে নিহতম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাজেরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক মাসুক আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X