ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

ব্যাংক হিসাব জব্দের পর গণপূর্ত কর্মকর্তা বললেন ‘দুদকের সঙ্গে বুঝব’

ফরিদপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. জিয়াউর রহমান। ছবি : কালবেলা
ফরিদপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. জিয়াউর রহমান। ছবি : কালবেলা

ফরিদপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলছে। কমিশনের তদন্তে উঠে এসেছে জিয়াউর, তার স্ত্রী, ভাই ও ভগ্নিপতির নামে খোলা মোট ২৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ৫৬১ টাকার লেনদেন হয়েছে। আদালতের নির্দেশে এসব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

সোমবার (২ জুন) দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তারের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, এসব হিসাবে অস্বাভাবিক পরিমাণ নগদ জমা, ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছ থেকে সন্দেহজনক অর্থ স্থানান্তর এবং প্রায় ৪ দশমিক ৮৬ কোটি টাকার এফডিআর (ফিক্সড ডিপোজিট) রয়েছে। হিসাবগুলো পরিকল্পিতভাবে আত্মীয়দের নামে খোলা হয়েছিল বলেও আবেদনে উল্লেখ করা হয়।

সবচেয়ে বেশি হিসাব রয়েছে জিয়াউর রহমানের নিজের নামে- ১৯টি। স্ত্রী নাইচ পারভীনের নামে ২টি, ছোট ভাই ওবায়দুর রহমান ও ফিরোজ মোল্লার নামে একটি করে এবং ভগ্নিপতি আয়ুব আলী খানের নামে রয়েছে আরেকটি।

এ বিষয়ে জানতে চাইলে জিয়াউর রহমান বলেন, দুদক অভিযোগ করেছে, দুদকের সঙ্গেই বুঝব। যা কিছু করবে করুক। আপনার কিছু লেখার থাকলে লেখেন। আপনার সঙ্গে এ বিষয়ে কিছু বলব না।

ফরিদপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান কালবেলাকে বলেন, এটা তার (জিয়াউরের) ব্যক্তিগত বিষয়। আমি জানি না আসলে কী হয়েছে। অফিসিয়ালি কোনো নির্দেশনা পাইনি। পেলে বিষয়টি দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X