নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১২:১১ এএম
অনলাইন সংস্করণ

ভারতীয় শাড়িবোঝাই ট্রাক আটক করলো জনতা

জব্দ করার ভারতীয় শাড়ি। ছবি : কালবেলা
জব্দ করার ভারতীয় শাড়ি। ছবি : কালবেলা

নেত্রকোণার বারহাট্টায় জনতার হাতে আটক ভারতীয় অবৈধ শাড়িবোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। বুধবার (৪ জুন) রাতে উপজেলার সিরাম ইউনিয়নের নৈহাটি বাজারের কাছ থেকে ট্রাকটি জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মহেশখলা সীমান্ত দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য আমদানি করে আসছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। তারা গভীর রাতে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজার সড়কটি নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে বারহাট্টা বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। পরবর্তীতে সিরাম ইউনিয়নের নৈহাটি বাজার থেকে আসা ভারতীয় বিভিন্ন শাড়িবোঝাই একটি ট্রাক আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে। মালামাল জব্দ তালিকা করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বারহাট্টা থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রায় অর্ধকোটি টাকার মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি উদ্ধার ও পরে জব্দ করা মালামাল আদালতে পাঠানো হয়েছে। চোরাচালান রোধে টহল জোরদার করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X