বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৭:৫৯ এএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

তিন পুরুষ মিলে ঈদের নামাজ পড়েছেন মুশফিক

বগুড়ায় ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন মুশফিকুর রহিম। ছবি : কালবেলা
বগুড়ায় ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন মুশফিকুর রহিম। ছবি : কালবেলা

ঈদের দিন সকালে বগুড়ার ধরমপুর মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এ সময় সঙ্গে ছিলেন তার বাবা মাহবুব হামিদ ও ছেলে শাহরোজ রহিম মায়ান।

এই প্রথমবারের মতো ছেলেকে সঙ্গে নিয়ে ঈদগাহে যান মুশফিক। দাদা, ছেলে ও নাতিকে নিয়ে নামাজ আদায় করে উচ্ছ্বসিত দেখা গেছে মাহবুব হামিদকে।

নামাজ শেষে মুশফিক ঈদগাহ ময়দানে আসা মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং অসহায় মানুষের মাঝে দান করেন। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাই সামর্থ্য অনুযায়ী কোরবানি দেবেন এবং প্রতিবেশী গরিবদের সঙ্গে তা ভাগ করে নেবেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুশফিক বলেন, আশা করছি, সামনে শ্রীলঙ্কা সিরিজ থেকে দেশ আগের মতো ফর্মে ফিরবে।

সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেন, আশা করছি, তিনি ক্রিকেটের জন্য ভালো কিছু করবেন।

দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে বগুড়ায় ঈদ উদযাপন করছেন মুশফিক। সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X