মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৮:১৩ এএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

আধিপত্য নিয়ে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ৬০

সংঘর্ষে আহত
হাসপাতালে ওসিসহ আহতদের চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের দুই নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক ঘণ্টাব্যাপী দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহতদের মাধবপুর, ব্রাহ্মণবাড়ীয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদ খাঁন এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আওয়ামী লীগ নেতা বেনু মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষ চলে আসছে। এরই জেরে ঈদের দিন বিকেল ৪টার দিকে মাসুদ খান গ্রুপের হাজি মহিবউল্লাহ বেজুড়া গ্রামের বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় বেজুড়া বাসস্টেশন এলাকায় বেনু মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। পরে এ নিয়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে গুরুতর আহত বশির উল্লাহ (৩০), লাখাছ মিয়া (২৫), গাজী মিয়া (৩৫), ইমানউল্লাহ (৪০), রাফিউল্লাহ (২৪), মুখলেছ মিয়া (৩৫), মহিবউল্লাহ (৭০), শের আলী (৫০), হোসাইন মিয়া (৩২), বাছির মিয়া (৩০), তাউস মিয়া (৬০), ওমর ফারুক (২৫), আব্দুর রহমান (৩৫), আকাশ মিয়া (২৪), মেহেদী হাসান (২২), মোবারক মিয়া (৫০) ও হারিছ মিয়াকে (৪৫) মাধবপুর, ব্রাহ্মণবাড়ীয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১০

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১১

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১২

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৩

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৪

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

২০
X