মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়াত শ্রমিক দল নেতার পরিবারের পাশে ব্যারিস্টার সায়েম

আবু নাছের রাসেলের পরিবারের সঙ্গে ব্যারিস্টার সায়েম। ছবি : সংগৃহীত
আবু নাছের রাসেলের পরিবারের সঙ্গে ব্যারিস্টার সায়েম। ছবি : সংগৃহীত

নোয়াখালী জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত আবু নাছের রাসেলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম।

সোমবার (৯ জুন) দুপুরে নোয়াখালী পৌরসভার কলেজ রোড এলাকার প্রয়াত রাসেলের বাসায় যান তিনি। সেখানে রাসেলের স্ত্রী, কন্যা রাইসা, ভাই মো. রায়হানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং বিএনপির পক্ষ থেকে পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ব্যারিস্টার সায়েম বলেন, দলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণশক্তি। কোনো দুঃসময়ে তারা একা নন। তাদের পাশে দল সবসময় ছিল, আছে এবং থাকবে।

তিনি প্রয়াত রাসেলের কর্মময় রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন এবং তার কন্যা রাইসার উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ মে হঠাৎ ব্রেন স্ট্রোক করলে রাসেলকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা রেখে গেছেন। আবু নাছের নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মরহুম আব্দুল মালেকের (বস মালেক) ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X