চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ
শ্রমিক দলের অবস্থান ধর্মঘট

বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না চট্টগ্রাম বন্দর

এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সরকারি উদ্যোগের বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দলের অবস্থান ধর্মঘট। ছবি : কালবেলা
এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সরকারি উদ্যোগের বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দলের অবস্থান ধর্মঘট। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সরকারি উদ্যোগের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট পালন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বন্দর শাখা। এ সময় তারা বিদেশি বিনিয়োগের ফলে চট্টগ্রাম বন্দরে দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা প্রকাশ করেন।

বক্তারা বলেন, এনসিটির বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং বিদেশি অপারেটর না এনে দেশীয় অপারেটরদের মাধ্যমে এই টার্মিনাল পরিচালনা অব্যাহত রাখতে হবে। বিদেশি অপারেটর আসলে কর্মসংস্থান সংকুচিত হবে, দেশীয় ঠিকাদার ও অপারেটর প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এবং বন্দরের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ হারিয়ে যাবে।

রোববার (২৫ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দর ভবনের মূল ফটকের সামনে সংগঠনটি অবস্থান ধর্মঘট পালন করে।

চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের সহসম্পাদক মোজাহের হোসেন শওকত বলেন, ‘আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত এবং আধুনিকায়িত এনসিটি এখন সফলভাবে দেশীয় অপারেটর দ্বারা পরিচালিত হচ্ছে। বিদেশিদের হাতে তুলে দিলে দেশের স্বার্থ, শ্রমিকদের ভবিষ্যৎ এবং বন্দরের কর্তৃত্ব সবই ক্ষতিগ্রস্ত হবে।’

বন্দর শ্রমিক দলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর বলেন, ‘বন্দর কর্তৃপক্ষ ও সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে, শ্রমিকদের মতামত নেওয়া হয়নি এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো গণশুনানি হয়নি।’

শ্রমিকদল নেতা সানোয়ার মিয়া বলেন, ‘এই টার্মিনাল এখন আয়বর্ধক একটি ইউনিট হিসেবে পরিচিত। এখানে উন্নত যন্ত্রপাতি ও দক্ষ দেশীয় শ্রমিকরা টার্মিনাল পরিচালনা করছেন। বিদেশি অপারেটর আনার প্রয়োজনীয়তা প্রশ্নবিদ্ধ।’

এ সময় সংগঠনটির দাবি না মানলে ভবিষ্যতে বন্দর ঘেরাও, ধর্মঘট ও বিভাগীয় সমাবেশসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে রবিবার দুপুরে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের সিএমজেএফ টক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও পরিচালনার সুযোগ দিতে চাই। আমরা কাউকে বন্দরের মালিকানা দিচ্ছি না, আমরা চাই তারা বিনিয়োগ ও ম্যানেজমেন্টে অংশগ্রহণ করুক। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে তিন বিলিয়ন ডলারের বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১১

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১২

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৪

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৫

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৬

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৭

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৮

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

২০
X