পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৩:০৭ এএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনে বিএনপি জয়ী হলে জনগণ ন্যায্য অধিকার ফিরে পাবে’

বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন আগামী সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে জনগণ ন্যায্য অধিকার ফিরে পাবে।

সোমবার (৯ জুন) সকাল ১১ টায় এবি ট্রাস্ট ডিগ্রি কলেজ মাঠে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত দলের হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপি ১৬ বছর মাঠে ছিলো। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা করাই বিএনপির একমাত্র লক্ষ ছিলো এবং সেই গণতন্ত্রের স্বাদ জনগণকে দিতে আগামী নির্বাচনে বিএনপিকে জনগণের রায়ে সরকার গঠন করতে হবে। জনগণ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, নিজেদের মাঝে ভেদাভেদ সৃষ্টি না করে আগামী নির্বাচন সামনে রেখে সব ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে থাকতে হবে।

তিনি বলেন, আপনারা যদি একটি সুন্দর আগামী এবং সুষ্ঠু ধারার রাজনীতি করতে চান তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন ইনশাআল্লাহ আমাদের জয় সুনিশ্চিত।

তিনি নেতাকর্মীদের হুঁশিয়ারি করে বলেন, আপনারা বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের শাসন দেখেছেন তাদের পতনও দেখেছেন। দেখুন হাজার হাজার নেতাকর্মী আজ পলাতক, বাড়িতে ঘুমাতে পারে না। এটা তাদের বিগত ১৬ বছরের কর্মফল সুতরাং এ থেকে শিক্ষা নিন যাতে আপনাদের কাজের মাধ্যমে এমন কিছু না ঘটে, যাতে ভবিষ্যতে আপনার কর্মফল দুঃশ্চিতার কারণ হয়। কোন ব্যক্তির অন্যায়ের দায়ভার দল বহন করবে না, কারণ বিএনপি একমাত্র দল যে দল কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং তার ঘোষণা নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এক বছরে এক কোটি ৩০ লাখ বেকারের কর্মসংস্থানের অঙ্গীকার সেই অঙ্গীকার বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে হয়ে কাজ করার বিকল্প নেই।

তিনি আরও বলেন, আপনারা যেমন দুর্দিনে দলের পাশে ছিলেন তেমনই থাকুন এবং এমনভাবে কাজ করুন যাতে এমন ফ্যাসিবাদ সরকার যেন বাংলার মাটিতে আসতে না পারে এবং কেউ যেন আর চিন্তাও না করতে পারে।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- পাবনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি মান্নান মাস্টার, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেহানুল ইসলাম বুলাল, পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১১

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১২

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৩

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৪

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৬

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৭

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৮

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৯

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

২০
X