বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন গোষ্ঠী ষড়যন্ত্র করছে : টিপু

বক্তব্য রাখেন বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। ছবি : কালবেলা

বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন বাংলাদেশের রাজনীতিতে আবারো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে।

সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার কলসনগর বাজারে দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টিপু বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। বিএনপি যেহেতু জনগণের কল্যাণে কাজ করে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপির পক্ষেই রায় দিবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া মানুষের জন্য কাজ করেছেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে জীবন মরণ সন্ধিক্ষণেও তিনি দেশ ছেড়ে যাননি। কিন্তু যারা বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাগারে আটকে রেখে হত্যা চেষ্টা করেছেন তারাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

টিপু আরও বলেন, বিএনপি সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। সুতরাং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদুল আলম মাস্টার।

এসময় উপস্থিত ছিলেন- আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, নাটোর জেলা ছাত্র দলের সহসভাপতি এনামুল হক বিদুৎ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X