মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০২:১০ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পুরুষশূন্য গ্রাম থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

যৌথবাহিনী কর্তৃক উদ্ধার করা দেশি অস্ত্র। ছবি : কালবেলা
যৌথবাহিনী কর্তৃক উদ্ধার করা দেশি অস্ত্র। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের প্রাণনাথপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১০ জুন) সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার (৯ জুন) গভীর রাতে ১১ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী প্রাণনাথপুর গ্রামে অভিযান চালায়। অভিযানের আগেই সব পুরুষ গ্রাম থেকে পালিয়ে যায়। গ্রামের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় ওইসব অস্ত্র উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্র জানায়, গত রোরবার (৮ জুন) প্রাণনাথপুর গ্রামের ফকির গোষ্ঠীর লোকজন ব্যক্তিগত আক্রোশ থেকে গ্রামের সাধারণ মানুষের উপর দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। গ্রামের আটটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে সাতজনকে মারধর করে আহত করে তারা। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী সোমবার রাতে ওই গ্রামে অভিযান চালায়। কিন্তু অভিযানের আগেই গ্রামের সব পুরুষ পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময়ে কিছু অস্ত্র নিয়ে যায়। তবে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ৩০টির মতো ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বলেন, যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X