রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার যেসব শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

বুধবার (১১ জুন) দুপুরে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এসব মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, রুয়েটের মেকানিকাল বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক, সিভিল ডিপার্টমেন্টের শিক্ষক ড. মো. আবু সাঈদ, অ্যাডভোকেট মুহাম্মদ কামরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও দৈনিক কালবেলা পত্রিকার সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম, এখন টিভির শিক্ষা বিষয়ক প্রতিবেদক ফরহাদ বিন নূর, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন পাবলিক, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বিভিন্ন সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রায় ৮৮ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আসহাব আসিফ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেরাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র মো. শাহরিয়ার রাসেল, মো. সুবহান আলী হৃদয় ও কুয়েটের মিনহাজুল হামিদ মাহি। সংক্ষিপ্ত বক্তব্যে বিশিষ্টজনরা প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি সুখী সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। সেজন্য প্রথম বর্ষ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। জীবনে চলার পথে নানারকম প্রতিবন্ধকতা তৈরি হবে। তবে কৌশল ও ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। নিজেকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে নিজ এলাকার পরিচিতি সুনামের সঙ্গে সমগ্র বাংলাদেশে তুলে ধরতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১০

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১১

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১২

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৩

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৪

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

২০
X