বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অপহৃত কৃষকলীগ নেতা মনিকে খুলনা থেকে উদ্ধার

বাগেরহাট জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিক। ছবি : সংগৃহীত
বাগেরহাট জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিক। ছবি : সংগৃহীত

বাগেরহাট জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিককে উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে পুলিশের তত্ত্বাবধায়নে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, মো. মনি মল্লিককে রূপসা এলাকার দুষ্কৃতকারীরা অপহরণ করেছিল।

এর আগে বুধবার (১১ জুন) রাতে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মো. মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনি মল্লিক বলেন, চারজনের একটি দল রূপসা এলাকা থেকে ধরে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। তারা আমাকে কিলঘুষি ও পা দিয়ে লাথি মেরেছে। তবে আমি পা পিছলে পরে গিয়ে বেশ আঘাত পেয়েছি। এটা অপহরণ নয়, আমাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মো. তৈমুর ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরে খুলনা শহরের টিবি বাউন্ডারি সড়ক থেকে তাকে উদ্ধার করেছি।

তিনি আরও বলেন, মো. মনি মল্লিক বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নামে মামলা রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে যাচাইবাছাই শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১০

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১১

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১২

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৩

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৪

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৫

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৬

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৭

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৮

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৯

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

২০
X