মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভিপি নুরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর গলাচিপায় ভিপি নুরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
পটুয়াখালীর গলাচিপায় ভিপি নুরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে শহরের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে এসে শেষ হয়।

এর আগে বুধবার (১১ জুন) গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্রঅধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার বক্তব্যের একাংশে বলেন, ‘ছাত্রঅধিকার পরিষদের জন্ম না হলে ’২৪-এর গণঅভ্যুত্থান হতো না।’

ওই বক্তব্যে তিনি আরও বলেন, ‘গলাচিপা-বন্যাতলী সড়কের কাজ বিএনপির ঠিকাদার কাজ না করে ফেলে রেখেছে। যার কারণে মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে।’

মিছিলটি গলাচিপা উপজেলা ভূমি অফিসের সামনে গেলে অপর পাশ থেকে নুরুল হক নুরের নেতাকর্মীরা হোন্ডা নিয়ে আসে দুই গ্রুপ মুখোমুখি হলেও পরে তারা দুদিকে চলে যায়।

নুরের এ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী পৌর চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমাান শাহিন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘উল্লিখিত সড়কটি বিএনপির কোনো ঠিকাদার করেনি। বরং পতিত স্বৈরশাসকের একজন ঘনিষ্ঠ ঠিকাদার কাজটি না করে ফেলে রেখেছে। এ দায়ভার বিএনপি নেবে না। গণঅধিকারের প্রধান নুরুল হক নুর আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয় সাধারণ নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে।’

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ভিপি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন, আসাদুজ্জামান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুশফিকুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক মো. সাগর খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের ১ নম্বর সদস্য মোস্তাফিজুর রহমান মঈন, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, সদস্য সচিব ফজলুল হক শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় রুবেল, সদস্য সচিব সাব্বির আহম্মেদ প্রিতম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X