গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মাজার ছেড়ে পরিবারের কাছে সমু চৌধুরী

অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেন গফরগাঁও উপজেলা প্রশাসন। ছবি : সংগৃহীত
অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেন গফরগাঁও উপজেলা প্রশাসন। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে গফরগাঁও প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও নানা গুজবের পর তাকে উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ জুন) ভোর রাতে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম বলেন, শুক্রবার ভোর ৩টার দিকে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে আমরা তাকে হস্তান্তর করেছি। এ সময় অভিনয় শিল্পী সংঘের কয়েকজন উপস্থিত ছিলেন।

এর আগে, গত বুধবার (১১ জুন) রাতে ঢাকা থেকে গফরগাঁওমুখী শাহ্ মিসকিন মাজারে আসেন তিনি। বৃহস্পতিবার (১২জুন) দুপুরের দিকে মাজারের পাশেই বিশাল একটি বট গাছের নিচে গামছা পড়ে খালি গায়ে মাদুরে শুয়ে ঘুমিয়ে থাকেন সমু চৌধুরী। পাশে একটি পানির বোতল ও পুতুল ছিল।

মাজারে শুয়ে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমু চৌধুরীর গামছা পরা কিছু ছবি (ফেসবুক) ছড়িয়ে পড়ে। মামুন নামে এক অভিনয়শিল্পী প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টে অভিনয়শিল্পী মামুন জানান, ‘সমুদাকে আমরা পার্শ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসব। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্ত্বাবধানে হচ্ছে।’

কিন্তু সমু চৌধুরী কীভাবে ওই মাজারের সামনে পৌঁছলেন কেনইবা তার গায়ে কোনো পোশাক নেই, এ নিয়ে কেউ কিছুই জানাননি।

মাজার ভক্ত এক নারী জানান, উনি বুধবার রাতে কয়েকজনের সঙ্গে মাজারে আসেন। বাকিরা চলে গেলেও তিনি রয়ে যান এবং সেখানেই ঘুমিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই উদ্বেগ প্রকাশ করেন এবং অনেকে অভিনেতার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন।

নব্বইয়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী ছাত্রজীবনে যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। টানা ১০ বছর উদীচীর হয়ে পথনাটক, মঞ্চনাটক ও গণসংগীত করেছেন। পরে ঢাকা উদীচী, ঢাকা থিয়েটার, নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন।

এরপর ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত হয় তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম’। নাটকটি প্রযোজনা করেছিলেন আতিকুল হক চৌধুরী। দীর্ঘ ক্যারিয়ারে সমু চৌধুরী কাজ করেছেন পাঁচ শতাধিক নাটকে এবং ১২টি চলচ্চিত্রে। নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে সে সময় মন কেড়েছিলেন দর্শকদের। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১০

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১১

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১২

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৩

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৪

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৫

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৭

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৮

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৯

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

২০
X