সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি মানুষের সংকটকালীন দল : সাদিক

গাইবান্ধার সাদুল্লাপুরে এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। ছবি : কালবেলা
গাইবান্ধার সাদুল্লাপুরে এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। ছবি : কালবেলা

বিএনপি একটি আস্থার ও ভালোবাসার দল এবং মানুষের সংকটকালীন দল বলে মন্তব্য করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন। শুক্রবার (১৩ জুন) দিনভর সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী গ্রামে এ কর্মসূচির আয়োজন করে সাদুল্লাপুর উপজেলা বিএনপি।

ডা. মইনুল হাসান সাদিক বলেন, বিগত ২০২০ সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছেন। রাষ্ট্রের মালিকানা জনগণের মাঝে ফিরে দেওয়ার জন্য দীর্ঘ ১৭ বছর জীবনবাজি রেখে লড়াই করা হচ্ছে।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুস ছালাম মিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, যুবদলের সভাপতি মাহিদুল ইসলাম মিঠু, কৃষক দলের সভাপতি শফিয়াজ্জামান, ছাত্রদলের সভাপতি পারভেজ সরকারসহ উপজেলা বিএনপি ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X