কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০২:১৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশকে নতুন করে সাজাতে ৩১ দফার বিকল্প নেই’

বরিশালে ৩১ দফার লিফলেট বিতরণ করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বরিশালে ৩১ দফার লিফলেট বিতরণ করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

দেশকে নতুন করে সাজানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বুধবার (১১ জুন) বরিশাল সদর উপজেলার কাউয়ারচর ইউনিয়নে গণসংযোগ ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় রহমাতুল্লাহ বলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবে এগোতে পারেনি। এর কারণ হিসেবে দায়ী শেখ মুজিবুর রহমান ও তার কন্যাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বারবার মানুষকে বোকা বানিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে মুজিব পরিবার ও আওয়ামী নেতাকর্মীরা দেশে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সীমাহীন সম্পদের মালিক হয়েছে।

তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের মানুষকে বোকা বানিয়ে বারবার ওয়াদা ভঙ্গ করেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।

রহমাতুল্লাহ বলেন, গত ৫৪ বছরে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কোনো বিকল্প নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সংস্কারের কথা বললেও ৩১ দফার বাইরে জনগণের জন্য কল্যাণকর কোনো রূপরেখা দিতে পারেনি। তাই সংস্কার নামক প্রচারণা রূপকথার গল্পই মনে করছে দেশের মানুষ। রূপকথার গল্প প্রচার না করে ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X