সিলেট ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা মামুনুর রশিদ বহিষ্কার

সদ্য বহিষ্কৃত সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ। ছবি : সংগৃহীত
সদ্য বহিষ্কৃত সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ। ছবি : সংগৃহীত

সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদকে (চাকসু মামুন) বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদকে বহিষ্কার করা হলো।

জানা গেছে, দলীয় সিদ্ধান্তে বিএনপি সিলেট-০৫ আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে সমর্থন দেয়। সেই সিদ্ধান্তের বাহিরে মামনুর রশিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে মনোনয়নপত্র জমা দেন।

জানতে চাইলে মামুনুর রশিদ (চাকসু মামুন) কালবেলাকে বলেন, বহিষ্কারের বিষয়টি আমি জেনেছি। এটা নিয়ে বলার কিছু নেই। এটা জানা জিনিস। এমনটাই হওয়া স্বাভাবিক। এটা নিয়ে আমার আর বলার কিছু নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১০

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৩

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৪

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৬

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৭

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৮

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

২০
X