গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফসলি জমি-বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নির্মাণ বন্ধের দাবি

ফসলি জমি-বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নির্মাণ বন্ধের দাবিতে মাবববন্ধন করে গ্রামবাসী। ছবি : কালবেলা
ফসলি জমি-বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নির্মাণ বন্ধের দাবিতে মাবববন্ধন করে গ্রামবাসী। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তিন ফসলি জমি ও বসতবাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং টাওয়ার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজারে এ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। এতে শত শত গ্রামবাসী অংশ নেন।

বক্তারা বলেন, গজারিয়া এখন শিল্পাঞ্চল হলেও এই অঞ্চলে কৃষিজমির পরিমাণ কম। বসতবাড়ি ও তিন ফসলি জমির ওপর দিয়ে বারবার উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও টাওয়ার নির্মাণের ফলে জমির মূল্য কমে যাচ্ছে। কৃষি উৎপাদন বিঘ্নিত হচ্ছে এবং বাড়িঘর নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

তারা আরও বলেন, বছরের পর বছর ধরে শিল্পকারখানার নামে আমাদের কৃষিজমি দখল হয়ে যাচ্ছে। এবার যদি তিন ফসলি জমি ও বসতঘরের ওপর দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন বসানো হয়, তাহলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি একাধিক বেসরকারি প্রতিষ্ঠান আমাদের গ্রামের ওপর দিয়ে বিদ্যুতের লাইন নিতে চাচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, প্রয়োজনে জীবন দেব, তবু জমি ও ঘরের ওপর দিয়ে এই লাইন নিতে দেব না।

তাদের অভিযোগ, লাইনের কারণে বাড়িঘর নির্মাণ, কৃষিকাজ এবং স্বাভাবিক জীবনযাপন করা যাচ্ছে না। এ সময় দ্রুত এই প্রকল্পের বিকল্প পথ নির্ধারণ এবং জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন, ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সমাজসেবক মোদাচ্ছের হক, ব্যবসায়ী এমএ মতিন, গোলাম মাওলা দেওয়ান, গোলাম মোস্তফা মুন্সী, জাকির হোসেন, চাঁন মিয়া, নুরুজ্জামান, খোকন প্রধান, হুমায়ুন প্রধান, লিটন প্রধান প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১০

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১১

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১২

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৫

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৮

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৯

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

২০
X