মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

গাজীপুরে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে দলটির মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি : কালবেলা
গাজীপুরে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে দলটির মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি : কালবেলা

গাজীপুর-২ (টঙ্গী ও গাজীপুর সদর আংশিক) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ শোডাউনে শত শত মোটরসাইকেল আরোহী নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শোডাউনটি টঙ্গী ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগরের নায়েবে আমির এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হোসেন আলী এ কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের চেষ্টা করেন। শোডাউনের বিভিন্ন স্থানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তার উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।

আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোডাউন স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা জানান, শোডাউনের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এদিকে নির্বাচনী মাঠে প্রধান প্রধান দলগুলোর পাশাপাশি জামায়াতের এমন সরব উপস্থিতি স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X