বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৭:৩৫ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান : আব্দুল আউয়াল মিন্টু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা গেলে বুঝতে হবে বৈঠক ফলপ্রসূ হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে বরিশালে ক্লাবের হলরুমে মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল মিন্টু বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, গণতান্ত্রিক ধারায় সুষ্ঠু নির্বাচনের আয়োজন দেশের মধ্যে যে অস্থিতিশীলতা রয়েছে তা কমিয়ে আনবে এবং স্থিতিশীল হবে দেশ। অর্থনেতিক প্রবৃদ্ধি বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে। এ কারণে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কিছু দলের বিরোধিতার বিষয়ে মিন্টু বলেন, ‘এটাকে গুরুত্ব না দিয়ে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল কী চায় সেদিকে মনযোগ দিতে হবে। দেশে বিএনপিসহ ৬২টি দল রয়েছে যার বেশিরভাগ নির্বাচনের পক্ষে।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি আব্দুল আউয়াল মিন্টু বরিশাল মহানগর কমিটির নেতাদের কাছে সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম তুলে দেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

এ সময় কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান শেষে বরিশাল মহানগর, জেলা এবং ওয়ার্ড বিএনপির কাউন্সিল আয়োজন নিয়ে স্ব স্ব ইউনিটের নেতাদের সাথে বৈঠক করেন বিভাগের সাংগঠনিক টিম প্রধান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। বৈঠকে বিএনপির স্থানীয় নেতারা একে অপরের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডসহ নানা অভিযোগ তুলে ধরেন। তবে এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সভায় উপস্থিত নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে : মির্জা ফখরুল

মেসির চোখে সেরা ব্রাজিল

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ নেতাকর্মী আটক

আগামী ১০ ও ১১ জুন অনুষ্ঠিত হবে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ

আল-মুসলিম গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১ হাজার ৮৬৮ শ্রমিক

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হট্টগোল

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি 

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১০৩২

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

১০

শেরপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

১১

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সংকট মোকাবিলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

১২

৩২০ কোটিতে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনল যে চ্যানেল

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৪

ককরোচ জনতা পার্টির ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল দিল্লি, নিরাপত্তা জোরদার

১৫

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ / ১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

১৬

বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৭

ভারতের মাটিতে আজ ভারতকে হারাতে প্রস্তুত বাংলাদেশ

১৮

বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

১৯

পরিচালক প্রার্থীদের কাছে তামিমের অনুরোধ

২০
X