চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চলতি বছর করোনায় চট্টগ্রামে প্রথম মৃত্যু, নতুন শনাক্ত ১০

পুরোনা ছবি
পুরোনা ছবি

চট্টগ্রামে চলতি বছর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। একইসঙ্গে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ২৪ ঘণ্টার করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, করোনায় মৃত্যু হওয়া ব্যক্তি ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা। শফিউল পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার ডায়ালাইসিস করানো হয় তার। করোনা শনাক্ত হওয়ার পরও স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে নিজ বাড়িতে তিনি মারা যান।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন রোগ নির্ণয় কেন্দ্র ও হাসপাতালে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নগরীর ইমপেরিয়াল হাসপাতালে ৩ জন, এপিক হেলথকেয়ারে ২ জন, পার্কভিউ হাসপাতালে ৪ জন এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।

হাসপাতালে ভর্তি ৬ জন, একজনের অবস্থা গুরুতর :

এদিকে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের মধ্যে করোনা চিকিৎসার ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩ জন করোনার জন্য বিশেষায়িত জেনারেল হাসপাতালে, দুজন বেসরকারি পার্কভিউ হাসপাতাল ও একজন ম্যাক্স হাসপাতালে ভর্তি আছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ২৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনের অবস্থা কিছুটা গুরুতর। বাকিদের অবস্থা মোটামুটি ভালো।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সরকারিভাবে জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এই দুই হাসপাতালে পরীক্ষার অতিরিক্ত চাপ হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X