মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

একের পর এক টেলিকম কর্মী অপহরণ, সরকারের হস্তক্ষেপ কামনা

সার্বস কমিউনিকেশন লিমিটেডের লোগো। ছবি : সংগৃহীত
সার্বস কমিউনিকেশন লিমিটেডের লোগো। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে টেলিকম কর্মীদের অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সার্বস কমিউনিকেশন লিমিটেড। এ সময় অপহৃত ও নিখোঁজ কর্মীদের দ্রুত উদ্ধারে সরকারের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছে তারা।

সোমবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদিত টাওয়ার কোম্পানি ইডটকো বিডির পক্ষে সার্বস কমিউনিকেশন লিমিটেড ২০২২ সাল থেকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় রবি মোবাইল টাওয়ারগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। এসব টাওয়ার থেকে ভয়েস কল, ডাটা, মোবাইল ব্যাংকিং ও বিভিন্ন অ্যাপস পরিসেবা প্রদান করা হয়। গত ৫ জুন সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়নের কর্ণফুলী বাজার এলাকায় রবি টাওয়ারে কর্মরত মোহাম্মদ সুমন ইসলাম (৩২) ও আব্দুর রহিম (৩৬) নিখোঁজ হন। ঘটনাটি ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হলেও ১০ দিন পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে, ১৯ এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইডটকোর রবি মোবাইল টাওয়ার থেকে ইসমাইল মিয়া ও আব্রে মারমা নামে দুই কর্মী অপহৃত হন। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিকটস্থ আর্মি ক্যাম্প ও প্রশাসনকে জানানো হলেও দুই মাস পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করা যায়নি। এসব ঘটনায় অপহৃতদের পরিবার, স্বজন ও সহকর্মীরা আতঙ্কিত ও উদ্বিগ্ন।

দুই মাসের মধ্যে পরপর অপহরণের ঘটনায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে মোবাইল নেটওয়ার্ক সেবায় নিয়োজিত হাজার হাজার কর্মী নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপহৃত ও নিখোঁজদের পরিবার কঠিন সময় পার করছে। সার্বস কমিউনিকেশন জানিয়েছে, এ ধরনের ঘটনার সুরাহা না হলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে মোবাইল সেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।

সংস্থাটি নিখোঁজ ও অপহৃত কর্মীদের দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছে, যাতে কর্মীদের ভয়-আতঙ্ক দূর হয় এবং সেবা প্রদানে স্বাভাবিকতা ফিরে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X