হাতিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ মোটরসাইকেলে বিষধর সাপ, এরপর যা ঘটল 

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বিষধর সাপ। ছবি : কালবেলা
দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বিষধর সাপ। ছবি : কালবেলা

নোয়াখালী হাতিয়ায় একটি দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের মধ্যে বিষধর সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মসজিদ মার্কেটসংলগ্ন প্রধান সড়কে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মোটরসাইকেলের মালিক হামদর্দ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। তিনি বাইরে বের হওয়ার পর বৃষ্টির কারণে একটি ফার্মেসিতে অবস্থান করেন। বৃষ্টি কমলে তিনি মোটরসাইকেলে ওঠার জন্য সামনে এগিয়ে আসলে হঠাৎ করে একটি শব্দ শুনতে পান। তখন তিনি দ্রুত মোটরসাইকেলে কাছ থেকে সরে গিয়ে মোবাইলের আলো জ্বালিয়ে দেখেন একটি সাপ ফণা তুলে আছে। তিনি ভয়ে আরও দূরে সরে যান। সাপটি দেখতে অনেকে ভিড় করেন। পরে কয়েকজন এসে সাপটি বের করার চেষ্টা করেন। গাড়ির সাইড কাভার ও সিট কভার খুলে সাপটি বের করে মেরে ফেলেন।

গাড়ির মালিক জানান, সাপটি ভেতরে কখন ঢুকল বুঝতে পারলাম না। একটুর জন্য আল্লাহ রক্ষা করেছে।

উপস্থিত অনেকে বলছেন, কয়েকদিন হাতিয়ায় প্রচুর বৃষ্টির হচ্ছিল। আর এই বৃষ্টির কারণে সাপটি গাড়ির মধ্যে ঢুকে গেছে। এটি একটি বিষাক্ত সাপ।

হাতিয়া শহর বণিক কল্যাণ সমিতির সেক্রেটারি সুমন খান বলেন, ঘটনাটি দেখার জন্য অনেকে জড়ো হয়। অনেকে ফেসবুকে লাইভ দিয়েছে। পরে কয়েকজন মিলে সাপটি বের করে মেরে ফেলে।

তিনি বলেন, যখন বৃষ্টি হয় তখন সাপের গর্তে পানি ঢুকলে তারা নিজ বাসা থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এ কারণে অনেক সময় ফাঁকফোকর দিয়ে সরীসৃপ এই প্রাণী ঢুকে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X