কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সাপের এক কামড়ে সেরে যাবে রোগ!

সাপ। ছবি : সংগৃহীত
সাপ। ছবি : সংগৃহীত

সাপ কামড়াচ্ছে মানুষকে; স্বেচ্ছায় সে কামড় খাচ্ছে মানুষ। নারী, পুরুষ, শিশু সকলেই অপেক্ষা করছে সাপের কামড় খাওয়ার জন্য। এমন কয়েকটি ভিডিও এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, একটি গাছের ডালে সবুজ রঙের ছোট ছোট সাপ জড়ো হয়ে আছে। একটু পর এক বৃদ্ধ ছোট একটি সাপ তুলে নেন। সেই সাপ অন্য আরেকজনের শরীরে কামড় বসিয়ে দেয়! এরপরই ওই বৃদ্ধ তার আঙুল দিয়ে সেই কামড়ের জায়গাটা শক্ত করে চেপে ধরেন। কিছুক্ষণ পর দেখা গেল, তিনি একই কাজ করছেন অন্য এক ব্যক্তির হাতেও। এমনকি ছোট শিশুদের ক্ষেত্রেও এই সাপের কামড় দেওয়ানো হচ্ছে।

অবাক করার মতো ব্যাপার হলো এই স্থানে আরও অনেক মানুষ জড়ো হয়েছে। যারা স্বেচ্ছায় এই সাপের কামড় নিতে এসেছে। যে ব্যক্তি এই কাজ করছিল তার নাম রোজালিও কালিত, স্থানীয়রা তাকে ডাকে দাতু কামান্দাগ বলে। তার দাবি, অতীতে তার পোষা একটি সাপ তাকে কামড়েছিল। তিন দিন পর তিনি লক্ষ্য করেন যে তার বেশিরভাগ অসুস্থতা সেরে গেছে। এই ঘটনার পর থেকেই তিনি এবং তার মেয়ে এই সাপের মাধ্যমে চিকিৎসা শুরু করেন। তারা বিশ্বাস করেন, এই সাপের বিষের ঔষধি গুণাগুণ রয়েছে এবং এর মাধ্যমে রোগ নিরাময় হয়।

দাতু কামান্দাগের মেয়ে জানান, তারা যে সাপ ব্যবহার করছেন, তা হলো এক ধরনের ফিলিপাইন পিট ভাইপার, যার নাম ট্রপিডোলেমাসের সাবানুলাটাস। ফিলিপাইনের মানোবো উপজাতিরা ঐতিহ্যগতভাবে বিশ্বাস করে, এই সাপ বিষ নিরাময় এবং ঔষধি উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এ প্রথা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গভীর অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

বাজেটের সমালোচনা করলে প্রধানমন্ত্রী মন খারাপ করেন : নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১০

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১১

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১২

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৩

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৪

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৫

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৭

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৮

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

২০
X