পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

জামিন নিতে গিয়ে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মণ্ডল। ছবি : সংগৃহীত
সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মণ্ডল। ছবি : সংগৃহীত

দুদকের করা মামলায় পীরগঞ্জের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মণ্ডল স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন।

দুদক ও আদালত সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুবারের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মণ্ডলের বিরুদ্ধে ২০২০ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আটটি ব্যাংক হিসাব ফ্রিজ, তার মালিকানাধীন বিনোদনকেন্দ্রসহ ৩ হাজার ১৩০ দশমিক ৭৩ শতাংশ জমি ও আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করেছেন আদালত। তিনি রংপুর-৬ পীরগঞ্জ আসনের পরপর দুবারের জাতীয় সংসদ সদস্য ও টানা ৩ বারের উপজেলা চেয়ারম্যান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক রুবেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে নূর মোহাম্মদ মণ্ডলের সম্পদ এর আগেই ক্রোক করা হয়েছে। সেই সঙ্গে তার আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে।

তদন্তকারী কর্মকর্তা জানান, পীরগঞ্জে অবস্থিত নূর মোহাম্মদ মণ্ডলের মালিকানাধীন ‘আনন্দনগর’ নামে পিকনিক স্পট কাম বিনোদনকেন্দ্র রয়েছে। তার নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইনে মামলা হয়। এরই মধ্যে ওই পিকনিক স্পট কাম বিনোদনকেন্দ্রে পীরগঞ্জ থানার ওসিকে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X