পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০১:৪২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত

ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। ছবি : কালবেলা
ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। ছবি : কালবেলা

কয়েকদিনের টানা বর্ষণে এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে লোকালয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে পরশুরামের মির্জানগর ইউনিয়নের সুবার বাজারসংলগ্ন মনিপুর গ্রামে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা।

অপরদিকে বৃহস্পতিবার রাতে ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই পানি ঢুকে উত্তর বরইয়া গ্রামের বিভিন্ন বাড়িঘর রাস্তাঘাট আসলে জমি প্লাবিত হয়।

জানা গেছে, রাতের ওই বাঁধ ভাঙার ঘটনায় মুহূর্তেই দক্ষিণবরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিখপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়। এরই মধ্যে ফুলগাজী বাজারে পানি ওঠায় সেখানে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পরশুরাম উপজেলায়ও একাধিক স্থানে নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয়ে প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের গ্রেজ রিডার নেপাল সাহা কালবেলাকে বলেন, মুহুরী নদীর পানি শুক্রবার (২০ জুন) সকাল থেকে কমতে শুরু করেছে। সকালে মুহুরী নদীর পানির ১০ দশমিক ৬৮ মিটারে প্রবাহিত হচ্ছে, যা বৃহস্পতিবার সারাদিন বিপৎসীমার কাছাকাছি ছিল।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার কালবেলাকে বলেন, মুহুরী নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বেশ কয়েকটি স্থান এখনও ঝুঁকিতে রয়েছে। একটি স্থানে বাঁধ ভেঙেছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X