চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আটকের খবরে থানা ঘেরাও, সেই নেতাকে ছেড়ে দিল পুলিশ

চান্দগাঁও থানা প্রাঙ্গণে বিক্ষোভ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
চান্দগাঁও থানা প্রাঙ্গণে বিক্ষোভ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান নামে এক নেতাকে আটকের পর থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২০ জুন) সকাল থেকে থানায় অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। পরে বেলা সাড়ে ৩টার সময় পুলিশ তাকে ছেড়ে দেয়।

এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির একটি মামলায় ওই নেতাকে আটক করে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন কালবেলাকে আটক হাবিবুর রহমানকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের দাবি, মিথ্যা মামলায় তাদের নেতাকে আটক করা হয়েছে। গত এপ্রিল মাসে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ করে ইসলামী আন্দোলন। এরপর সেখানে চাঁদাবাজি হয়নি। তবে এতে ক্ষিপ্ত হন চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা। তারা হাবিবুর রহমানকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ আনেন।

ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, চাঁদা আদায়কে কেন্দ্র করে গঠিত একটি কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে হাবিবুর রহমানের নাম জড়ানো হয়। সেটিকে কেন্দ্র করে একজন মামলা করেন। সে মামলায় আটক কয়েকজনের ব্যাপারে বৃহস্পতিবার কথা বলতে এলে হাবিবুরকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ওসি আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, মামলার বাদী মোহাম্মদ শিপন থানায় এসে আটক হাবিবুর রহমানকে ছাড়িয়ে নেন। তিনি যে হাবিবুরের নাম উল্লেখ করেছেন এই লোক সে লোক নয়। বাদী আটক হাবিবুর রহমান থানায় উপস্থিত হয়ে আমাদের বিষয়টি পরিষ্কার করার পর আমরা তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X