ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে বন্যার পানি নামতেই দৃশ্যমান হচ্ছে ক্ষত

বন্যার পানি নামতেই ভেসে উঠছে মুহুরী নদীর বাঁধের ক্ষতচিহ্ন। ছবি : কালবেলা
বন্যার পানি নামতেই ভেসে উঠছে মুহুরী নদীর বাঁধের ক্ষতচিহ্ন। ছবি : কালবেলা

প্রবল বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া এলাকার দুটি স্থানে বাঁধ ভেঙে যায়। এতে উত্তর বরইয়া গ্রামসহ চারটি গ্রামের বাড়িঘরে পানি ঢুকে পড়ে। পানির নিচে তলিয়ে যায় ফসলি জমি, কৃষকদের মাছের ঘের। তবে গত দুদিন কোথাও বাঁধ ভাঙেনি। প্লাবিত গ্রামগুলো থেকে এরই মধ্যে পানি নেমে যাচ্ছে। তবে এখন দৃশ্যমান হচ্ছে বন্যা-পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র।

গত বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বশিকপুরসহ পার্শ্ববর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। পানি উঠে যায় ফুলগাজী বাজারে, ক্ষতিগ্রস্ত হয় বাজারের তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এখনো বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণ করা সম্ভব হয়নি। মৎস্য বিভাগ, কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ বন্যা-পরবর্তী ক্ষয়ক্ষতির জরিপ চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা জহিরুল রাজু বলেন, আমাদের দাবিকে পুঁজি করে বাঁধ ভাঙাগড়ার ব্যবসা করে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড। প্রতিবছর জুন-জুলাই এলেই বন্যার পানিতে ডুবে যেতে হয় আমাদের। শুকনো খাবারের দরকার নেই, টেকসই বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাঙন মেরামতের জন্য জিও ব্যাগ আনা হয়েছে এবং কাজ শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X