নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

টেলিগ্রামে প্রেম, মাদ্রাসাছাত্রীকে পতিতালয়ে বিক্রি 

সুধারাম থানা, নোয়াখালী। ছবি : সংগৃহীত
সুধারাম থানা, নোয়াখালী। ছবি : সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলার এক কিশোরী মাদ্রাসাছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকার যাত্রাবাড়ীর একটি পতিতালয়ে বিক্রির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী (১৭) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় ফাজিল মাদ্রাসা থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। এর আগে, গত ৭ মে জেলা শহর মাইজদী থেকে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাগিয়ে নেয় কথিত প্রতারক প্রেমিক।

অভিযুক্ত শুভ জিৎ মণ্ডল (১৯) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি চাকরি করতেন। কয়েক মাস আগে ওই কিশোরীর সঙ্গে সাতক্ষীরার শুভ জিৎ মণ্ডল নামে যুবকের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর শুভ তার ধর্মীয় পরিচয় গোপন করে টেলিগ্রামে কথাবার্তা বলে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

পরে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৭ মে জেলা শহর মাইজদী থেকে ঢাকায় নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে ধর্ষণ করে। একপর্যায়ে তাকে পতিতালয়ে বিক্রি করে দেয় সে। ভুক্তভোগী কিশোরী সেখানে থাকা আরেক মেয়ের নম্বর থেকে বিষয়টি তার পরিবারকে জানান। পরিবারের সদস্যরা ১৫ জুন বিকেলে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ীর জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করেন। ভুক্তভোগী কিশোরী বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, ভিকটিম পড়ালেখার পাশাপাশি চাকরি করেন। একটা ছেলের সঙ্গে টেলিগ্রামে তার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কে পড়ে ভিকটিম ছেলের সঙ্গে নোয়াখালী থেকে চলে যান। পরে ধর্ষণের শিকার হন। এরপর প্রেমিক তার এক বন্ধুর কাছে তাকে দিলে তিনি আবার তাকে পতিতালয়ে দিয়ে দেয় বলে ভুক্তভোগীর অভিযোগ। তবে ভুক্তভোগী ঘটনাস্থল চেনেন না। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X