আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতকটি আর নেই

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত

বরগুনার আমতলীতে বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যায় এক নবজাতক। পরে আট ঘণ্টা লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

শনিবার (২১ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া আটঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকা কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া আটঘড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে সোনাখালী এলাকার আজিজুল খান ও তার মেয়ে মোসাদ্দিকা আকতার ঘটনাস্থলে মারা যান।

এ সময় আহত অবস্থায় মোসাদ্দিকার পাঁচ দিন বয়সী শিশুসন্তান ও তার দাদি শাশুড়ি মোসাম্মৎ খালেদা বেগমকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খালেদা বেগমের মৃত্যু হয়।

শিশুটিকে রাখা হয় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরে আট ঘণ্টা লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X