হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বাবার মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

নোয়াখালীর হাতিয়ায় বাবার মোটরসাইকেলে চড়ে কলেজে যাওয়ার সময় চাকায় বোরকা পেঁচিয়ে ইশরাত জাহান নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

রোববার (২১ জুন) দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রী ইশরাত জাহান শান্তা হাতিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তিনি জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের পল্লী চিকিৎসক মো. আরিফের মেয়ে।

জানা গেছে, সকালে জাহাজমারার নিজবাড়ি থেকে মোটরসাইকেলে বাবা-মেয়ে কলেজের উদ্দেশে রওয়ানা দেয়। মোটরসাইকেলটি সোনাদিয়া এলাকার হিল্টন রোড পৌঁছালে শান্তার বোরকার নিচের অংশ পেছনের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। গলায় ঝুলানো থাকা বোরকার অংশটি টান পড়লে শান্তা মাটিতে ছিটকে পড়ে। এ সময় চলন্ত মোটরসাইকেলের গতি থাকায় তাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। পরে পথচারীরা আহত বাবা ও মেয়েকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শান্তার অবস্থার অবনতি হওয়ায় জরুরিভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

হাসপাতালের উপসহকারী মেডিকেল অফিসার মো. শামীম বলেন, শান্তার মাথায় গুরুতর জখম হয়। এ ছাড়া তার ওড়না পেঁচিয়ে যাওয়ায় গলাতে শ্বাসরোধ হওয়ার মত চিহ্ন ছিল। হাসপাতালে আনার পরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাহিরে পাঠানো হয়। শান্তার চাচা মো. আশ্রাফ বলেন, আশঙ্কাজনকভাবে তাকে ঢাকা নেওয়ার জন্য নদীর ওপারে পৌঁছালে শান্তার মৃত্যু হয়। পরে শান্তার মরদেহ তারা বাড়িতে নিয়ে আসেন। এদিকে শান্তার মৃত্যুতে তার বাবা অনেকটা হতবিহ্বল। তিনি সবার সঙ্গে অস্বাভাবিক আচরণ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X