শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতে যাওয়ার সময় বেনাপোলে গ্রেপ্তার আ.লীগ নেতা

আটক আনিছুর রহমান। ছবি : কালবেলা
আটক আনিছুর রহমান। ছবি : কালবেলা

ভারতে যাওয়ার সময় রংপুরের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় পাসপোর্ট যাচাইকালে তাকে আটক করা হয়।

আটক আনিছুর রহমান (৫৩) রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক জাকারিয়া বলেন, প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, আনিছুর রহমানের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি মেট্রো থানায় ২০২৪ সালের ২৭ নভেম্বরের একটি মারামারির মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

এ সময় আসামি আনিছুর রহমান বলেন, আমার এলাকায় অনেক সুনাম আছে। আমি তিনবার তারাগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সাধারণ একজন আওয়ামী লীগের সদস্য। জনগণ ভালোবেসে আমাকে তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, আসামি আনিছুর রহমানের নামে মামলা রয়েছে। তার ডাটাবেজ যাচাইয়ে ধরা পড়ে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, আসামিকে তার নিজ থানা তারাগঞ্জে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১০

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১১

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১২

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৩

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৪

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৬

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৭

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৮

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৯

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

২০
X