সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

জেলা জজ আদালত, সিরাজগঞ্জ। ছবি : সংগৃহীত
জেলা জজ আদালত, সিরাজগঞ্জ। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর গোলাম মোস্তফা হত্যা মামলায় তারিকুল ইসলাম ওরফে তারেক (৩৮) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিানশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া এ মামলায় ৪ জনকে যাবজ্জীবন দেওয়া ও ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৩ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

সোমবার (২৩ জুন) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামিদের উপস্থিতিতে এসব রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে তারেক সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার মো. আব্দুস সামাদের ছেলে।

যাবজ্জীবনের আদেশপ্রাপ্ত আসামিরা হলেন একই মহল্লার মৃত কাশেম ওরফে কাসুর দুই ছেলে মো. সেলিম (৪২) ও বাদল (৩৯), আব্দুল কুদ্দুস ওরফে চিকুর ছেলে নজরুল ও সাইফুল ইসলাম খানের ছেলে মো. সাইদুল ইসলাম খান (৪৩)।

ওই আদালতের পেশকার মো. আব্দুল মমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ অক্টোবর সকালে রানীগ্রাম মহল্লার বাসিন্দা গোলাম মোস্তফা ওরফে ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন। পরে তিনি রানীগ্রাম পশ্চিমপাড়া বাজারের একটি চা স্টলে বসলে পূর্ব পরিকল্পিতভাবে রামদা, ছোড়া, লোহার রডসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ করে। এ সময় তারিকুল ইসলাম তারেক তার হাতের রামদা দিয়ে কুপিয়ে জখম করে। অন্য আসামিরাও তাকে উপুর্যপুরি আঘাত করে গুরুতর জখম করে।

এক পর্যায়ে স্থানীয়রা আহত অবস্থায় গোলাম মোস্তফাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মোস্তফার স্ত্রী শিখা খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম তদন্ত শেষে ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X