চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে একদিনে করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৪

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে করোনায় ৬ষ্ঠ মৃত্যুর ঘটনা ঘটল। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৩ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুজন হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা কাজী আবদুল আউয়াল (৮০) ও নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন (৯৫)।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, নগরীর ইমপেরিয়াল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুজনের মৃত্যু হয়। তারা বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। একজনের নিউমোনিয়াও ছিল।

এদিকে ২৪ ঘণ্টার প্রতিবেদনে করোনাভাইরাসে নতুন করে আরও ০৪ জন আক্রান্ত হয়েছেন। ১২০ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X