বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় পদ ফিরে পেলেন যুবদলের ৫ নেতা

যুবদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
যুবদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বগুড়া জেলা যুবদলের পাঁচ নেতার ওপর আরোপিত দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুন) এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

স্থগিতাদেশ থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন—জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজাউল ইসলাম সুমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইনছান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সেলিম, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাসুদ রানা এবং সদস্য সজল হোসাইন রহমত।

এর আগে, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পর্যায়ের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে পরবর্তী সময়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হয়।

তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি ওই পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে তা কার্যকরও করা হয়েছে বলে জানা গেছে।

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, যে অভিযোগে এই পাঁচ নেতাকে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা নিয়ে তদন্ত করে কেন্দ্রীয় যুবদল। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি ওই পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X