সিলেট ব্যুরো
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৯ জনকে পুশইন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশইন করা বাংলাদেশি নাগরিক। ছবি : সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশইন করা বাংলাদেশি নাগরিক। ছবি : সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৪ জুন) ভোর থেকে জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে।

বিজিবি জানায়, ভোরে সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ সদস্যরা। দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের সঙ্গে সঙ্গে আটক করে হেফাজতে নেয়। আটকদের সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

অন্যদিকে একইদিন সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। তাদের মধ্যেও নারী, পুরুষ ও শিশুসহ ৩টি পরিবার রয়েছে। ২০ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং একজনের বাড়ি পাবনায়।

বিজিবির আরও জানায়, তারা সবাই বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক কালবেলাকে বলেন, সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ৩৯ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১০

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১১

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১২

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৩

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৪

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৫

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৬

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৭

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৮

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৯

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X