পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পাটগ্রাম সীমান্তে ৭ বাংলাদেশিকে পুশইন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশইন করা বাংলাদেশি নাগরিক। ছবি : কালবেলা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশইন করা বাংলাদেশি নাগরিক। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রামের হোসনাবাদ সীমান্তে নারী-শিশুসহ সাতজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্তে পুশইনের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের কোচবিহার জেলার মহেশমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৫৭ ব্যাটালিয়নের অধীনে সীমান্তের ৮৮২ নম্বর প্রধান পিলার ও ২ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবীনগর ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহায়তায় সাতজনকে উদ্ধার করে। এদের মধ্যে তিনজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। পরে খারিজা জোংড়া এলাকার একটি বিদ্যালয়ের বারান্দায় তাদের আটকে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

বিজিবি জানায়, পুশইনকৃত ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক এবং তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর উপজেলায়। দুপুরে বিজিবি তাদের পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, পুশইন হওয়া সাতজনকে বিজিবি আমাদের কাছে দিয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। নাগরিকত্ব যাচাইবাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১০

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১১

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১২

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৪

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৫

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৬

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৭

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৯

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

২০
X