মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে নারীর পাকস্থলিতে মিলল ১৯০০ পিস ইয়াবা

নারীর পায়ুপথ থেকে জব্দ করা ইয়াবা এবং আটকদের থেকে জব্দ করা মোবাইল  ফোন। ছবি : কালবেলা
নারীর পায়ুপথ থেকে জব্দ করা ইয়াবা এবং আটকদের থেকে জব্দ করা মোবাইল ফোন। ছবি : কালবেলা

কক্সবাজার থেকে আসা সাবেকুন নাহার (৫১) নামে এক নারীকে আটকের পর তার পাকস্থলি থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করেছে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার ছেলে সৈয়দ হোসেন (২১) ও মাদক ব্যবসায়ী মো. রকিকে (৩২) আটক করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাইজদীর মা ও শিশু হাসপাতালের একটি কেবিন থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ফেনীর লালপোল থেকে মা-ছেলেকে এবং কুমিল্লা থেকে রকিকে আটক করে মাদকদ্রব্যের কর্মকর্তারা।

আটক সাবেকুন নাহার কক্সবাজারের রামু থানার খুনিয়া পালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দোয়া পালং পশ্চিম পাড়া গ্রামের মৃত রহিম উল্লাহর স্ত্রী, সৈয়দ হোসেন তার ছেলে এবং মো. রকি কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের অশকতলা গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ শুক্রবার সন্ধ্যায় নারীর পাকস্থলি থেকে ইয়াবা জব্দসহ আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে মা সাবেকুন নাহার ও তার ছেলে সৈয়দ হোসেনকে কক্সবাজার থেকে নোয়াখালী আসার পথে ফেনীর লালপুরে একটি পরিবহন থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে কুমিল্লায় অবস্থানকারী মাদক কারবারি মো. রকিকে আটক করা হয়।

আবদুল হামিদ আরও জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ওই নারীর পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে হাসপাতালে ভর্তি করে এক্স-রে করে নিশ্চিত হয়ে ওষুধের মাধ্যমে ৩৮ প্যাকেটে ১ হাজার ৯০০ ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় সুধারাম মডেল থানায় তিনজনের বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X