যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা জুয়েলের

যশোর জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত
যশোর জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত

যশোরে পারিবারিক কলহের জেরে জুয়েল হোসেন (৩৫) নামের এক যুবক হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এর আগে স্ত্রী সাদিয়া আক্তারকে (২৯) কুপিয়ে জখম করেন জুয়েল। এ ঘটনার পর চিকিৎসাধীন স্বামী জুয়েলকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ছোট শেখাটি এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজন তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ সময় সাদিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত সেবার জন্য তাকে ঢাকায় রেফার করেন।

আহত সাদিয়া আক্তার সদর উপজেলার ছোট শেখহাটি গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী। এ ঘটনায় অসুস্থ জুয়েল ওই গ্রামের হাসমত আলীর ছেলে।

প্রতিবেশী মোখলেসুর রহমান জানান, শুক্রবার বিকেলে জুয়েলের ঘর থেকে চিৎকারের শব্দ পান। তখন অন্যান্য প্রতিবেশীর সহযোগিতায় জুয়েলদের ঘরে যান। এ সময় সাদিয়ার রক্তাক্ত শরীর মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা। পাশে হারপিক খেয়ে পড়েছিলেন ঘাতক জুয়েল। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়ার বাবা-মা নেই। স্বামী নেশাগ্রস্ত, নেশার টাকার জন্য প্রায়ই তার ওপর নির্যাতন চালাতেন। শুক্রবারও পারিবারিক বিভিন্ন ঝামেলাকে কেন্দ্র করে জুয়েল তার স্ত্রী সাদিয়াকে কুপিয়ে জখম করেন। পরে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান।

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার জোবাইদা আফসানা কালবেলাকে জানিয়েছেন, আহত সাদিয়ার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। জুয়েল নিজেও বিষপান করেন। মেডিসিন ওয়ার্ডে তার ট্রিটমেন্ট চলছে।

যশোর কোতোয়ালি থানার এসআই দামোদুল কালবেলাকে জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। স্বামী জুয়েলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X