চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

করোনা সংক্রমণ বাড়ায় আইসোলেশন সেন্টার চালু করল চসিক

চসিকে আইসোলেশন সেন্টার ও একটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেন্টারের উদ্বোধন। ছবি : কালবেলা 
চসিকে আইসোলেশন সেন্টার ও একটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেন্টারের উদ্বোধন। ছবি : কালবেলা 

চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। চলতি মাসে করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক পেরিয়েছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চালু করেছে ১৫ শয্যার একটি বিশেষ আইসোলেশন সেন্টার। নগরীর আলকরণ এলাকায় চসিক জেনারেল হাসপাতালের (মেমন হাসপাতাল-২) তৃতীয় তলায় চালু হয়েছে এ সেন্টার।

বৃহস্পতিবার (২৬ জুন) আইসোলেশন সেন্টার ও একটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেন্টারের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য আমরা জরুরি ভিত্তিতে এ ব্যবস্থা নিয়েছি। এখানে ১০টি পুরুষ এবং ৫টি নারী রোগীর শয্যা প্রস্তুত আছে। আরও ৫টি শয্যা চালুর প্রস্তুতি চলছে।’

মেয়র বলেন, ‘এ সেন্টারে পর্যাপ্ত অক্সিজেন, চিকিৎসক, নার্স ও সেবাকর্মী রাখা হয়েছে। উপসর্গ দেখা দিলে এখানে এসে র‌্যাপিড টেস্ট করানো যাবে। গুরুতর রোগীদের ভেন্টিলেটর সুবিধাসম্পন্ন হাসপাতালে পাঠানো হবে।’

মেয়র আরও বলেন, ‘অনেকেই এখন জ্বর বা কাশি ছাড়াই শ্বাসকষ্টে ভুগছেন। করোনা শনাক্তের জন্য সচেতনতা জরুরি। সবাই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আগেও আমরা সম্মিলিতভাবে করোনা মোকাবিলা করেছি, এবারও পারব ইনশাআল্লাহ।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. হোসনা আরা বেগম, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি ডা. বেলায়েত হোসেন ঢালি ও ডা. এস এম সারোয়ার আলম।

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের সবাই নগরীর বাসিন্দা। তাদের শনাক্ত করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন, এভারকেয়ারসহ বিভিন্ন ল্যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X