বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০২:১৪ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আত্মহত্যার’ চেষ্টা হিরো আলমের

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন হিরো আলম। ছবি : সংগৃহীত
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন হিরো আলম। ছবি : সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন। অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৩টার দিকে বগুড়ার ধুনটে এ ঘটনা ঘটে।

হিরো আলমের বন্ধু জাহিদ হাসান জানান, আলমের সঙ্গে দীর্ঘদিনের সখ্য আছে তার। বৃহস্পতিবার রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ভান্ডারবাড়িতে আসেন আলম। এরপর অনেক কান্নাকাটি করেন। একপর্যায়ে না খেয়ে ঘরে একা ঘুমিয়ে পড়েন। সকাল ১০টার দিকে সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখা যায় তিনি অচেতন অবস্থায় শুয়ে আছেন। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তিনি বলেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুজ্জামান বলেন, হিরো আলম অতিমাত্রায় ঘুমের ট্যাবলেট সেবন করেছেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে হাসপাতালে ভর্তির খবর পেয়ে হিরো আলমের স্ত্রী রিয়া মনি তাকে দেখতে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে হিরো আলমকে রিলিজ করিয়ে ঢাকায় নিয়ে যান।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X