সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করা হবে’

সাতক্ষীরার নলতায় এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহিদুল আলম। ছবি : কালবেলা
সাতক্ষীরার নলতায় এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহিদুল আলম। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহিদুল আলম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করা হবে। এছাড়া ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগ ও তার দর্শকদের বিচার করা হবে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে সাতক্ষীরার নলতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মহিলা কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাক্তার শহিদুল আলম নারী কর্মীদের উদ্দেশে বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট সরকার থাকার কারণে আপনাদের সঙ্গে আমাদের দেখা হয়নি। আপনারা সন্তান নিয়ে সেহরি-ইফতারিও করতে পারেননি। আজকে সে দিন নেই।

তিনি বলেন, আমরা একটি সুস্থ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। যেটি ১৮ কোটি মানুষের চাওয়া। আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য সেগুলোর জামান, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ডাক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক সালেক হক, কালিগঞ্জ উপজেলা সভানেত্রী ডলি ইসলাম প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X