রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ১০ লাখ গাছ রোপণ করবে জামায়াত :  বুলবুল

পুরানা পল্টন কলেজ মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা
পুরানা পল্টন কলেজ মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে রাজধানীতে ১০ লাখ গাছ রোপণ করবে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরায়ণ গড়ে তোলা হবে।

শুক্রবার (২৭ জুন) পুরানা পল্টন কলেজ মাঠে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মহানগরীর নেতারা কলেজ মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন। পরে উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।

তিনি অন্তর্বর্তী সরকারকে পরিবেশ সুরক্ষায় সামাজিক বনায়ন গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অন্তত একটি করে গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বুলবুল বলেন, পরিবেশ সুরক্ষায় যা যা করণীয় জামায়াতে ইসলামী তার সবকটিই করবে। পরিবেশ দূষণমুক্ত, দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূরীকরণে গাছ ভূমিকা রাখতে পারে। গাছ মানুষের পরম বন্ধু। গাছ আধুনিক ঢাকার প্রাণশক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে। তাই প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব অন্তত একটি করে গাছ লাগানো।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং নগরবাসীকে নিরাপদ বাতাসের ছায়াতলে রাখার লক্ষ্যে জামায়াতে ইসলামী প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছরও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

একটি গাছ কাটার আগে ৫টি গাছ রোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃতির প্রতিশোধ ভয়াবহ। গাছ কেটে নতুন করে গাছ না রোপণ করলে পরিবেশের বিপর্যয় ঘটবে।

পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমেদ খানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন ও ড. আব্দুল মান্নান, মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান প্রমুখ।

উপস্থিত ছিলেন মহানগরীর মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক মো. আশরাফুল আলম ইমনসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X