রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তঘেঁষা নদী থেকে নারীর লাশ উদ্ধার

নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখার কাছাকাছি নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) রাত ৮টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকার সীমান্তঘেঁষা হলহলিয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আন্তর্জাতিক সীমানা ১০৫৩ মেইন পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুপুরে গরু চরাতে গেলে নদীতে মরদেহ ভাসতে দেখতে পান তারা। পরে বিষয়টি বিজিবি ও পুলিশকে সংবাদ দেন তারা। বিজিবি রাতে এসে লাশ উদ্ধার করে রৌমারী থানায় হস্তান্তর করেন।

দাঁতভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান কালবেলাকে বলেন, হলহলিয়া নদীতে এক নারীর লাশ ভাসছে এ রকম সংবাদ শুনেছি। পরে স্থানীয় থানাপুলিশ-বিজিবি সংবাদ পেয়ে সীমান্তবর্তী নদী থেকে রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন কালবেলাকে বলেন, সীমান্তের কাছাকাছি হলহলিয়া নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। মরদেহটি সম্ভবত ১৫ দিন আগের, তাই শরীরের চামড়াগুলো খসে পড়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সরকারি মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোনায়েম খান কালবেলাকে বলেন, হলহলিয়া নদীতে অজ্ঞাত এক নারীর লাশ ভাসছিল বলে সংবাদ পাই। সেখানে গিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১০

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১১

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১২

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৩

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৪

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৫

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৬

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X